২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা আ. লীগের সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা

বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ তার কয়েক ঘনিষ্ঠ জনের বিরুদ্ধে ঘর দখল ও চাঁদা দাবি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

বরগুনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ তার কয়েক ঘনিষ্ঠ জনের বিরুদ্ধে ঘর দখল ও চাঁদা দাবি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার পাথরঘাটার বিচার বিভাগীয় হাকিম অমিত কুমার এ আদেশ জারি করেন। পাথরঘাটা থানার ওসি মো. মাহে আলম জানান, বুধবার দুপুরে তিনি গ্রেপ্তারি পরোয়ানার কাগজ হাতে পেয়েছেন। আলমগীর হোসেন, তার দুই ভাই পিয়ার ও মিরাজ ও তাদের ভাড়াটিয়া সরোয়ারের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে রতন সেন বাদী হয়ে ঘর দখল ও চাঁদা দাবীর মামলাটি করেন। রতন সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৮ সালের ৩০ এপ্রিল আসামিরা তার ঘর দখল করে এবং দুই লাখ টাকা চাঁদার বিনিময়ে তা ফেরত দেওয়ার প্রস্তাব দেয়।" তবে আলমগীর হোসেন মামলার অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিচারকের বাসায় মল নিক্ষেপ এদিকে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করার জন্য হাকিম অমিত কুমারের বাসার ভেতরে মঙ্গলবার রাতে পায়খানা (মানুষের মল) নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। বুধবার সকালে পাথরঘাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিচারক অমিত কুমার জানান, এ ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/১৭৪০ঘ.