২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে গেলে অভিবাসন বিভাগ থেকে 'ওপরের নির্দেশ আছে' জানিয়ে তাকে যেতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল বিএনপির এ সাংসদের। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ইমিগ্রেশন বিভাগ থেকে বলা হয়েছে, ওপরের নির্দেশ আছে সিঙ্গাপুরে যাওয়া যাবে না। আদালতের অনুমতি লাগবে।'' হুম্মাম বলেন, তার বাবা একজন হৃদরোগী। গত দুইদিন ধরে শরীর খারাপ হওয়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে যান। প্রসঙ্গত, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ের করা মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪০ঘ.