মুন্সীগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নের জন্য তার মত এমন স্বৈরাচার আরো দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "মহাজোটের অনেকে আমাকে এখনো স্বৈরাচার বলেন। আমি স্বৈরাচার হলে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তাম না।"
রোবার মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এরশাদ এ কথা বলেন।
তিনি দাবি করেন, বিএনপি নয় একমাত্র জাতীয়তাবাদী শক্তি হচ্ছে জাতীয় পার্টি।
দেশের ৪৬ জেলায় জাতীয় পার্টির সম্মেলন প্রায় চূড়ান্ত হলেও কোথাও নেতাকর্মীদের মধ্যে হানাহানি বা বিভক্তির সৃষ্টি হয়নি বলে দাবি করে এরশাদ বলেন, "গণতান্ত্রিক নেতৃত্বকেই আমরা সম্মান করি।"
দলের জেলা আহ্বায়ক বজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন আরো বক্তব্য রাখেন- মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24