২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু জাদুঘরে শোকরানা দোয়া

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে শুকরিয়া আদায়ের জন্য রোববার সন্ধ্যায় ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে শুকরিয়া আদায়ের জন্য রোববার সন্ধ্যায় ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা দোয়ায় অংশ নেন। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা যেখানে ঘটে সেই ৩২ নম্বরের বাড়িতেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বাদ মাগরিব বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এ মিলাদ হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সভা। ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এএল/এসকে/২০১৬ঘ.