২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নওগাঁ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ। শনিবার সকালে জেলার রানীনগর উপজেলার শরিয়া গ্রাম থেকে আব্দুর রহিম বকস (৪০) নামের এই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রহিম ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। ২০০৪ সালে বাংলা ভাইয়ের নেতৃত্বাধীন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ'র শরিয়া গ্রাম ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন তিনি। রাণীনগর থানার ওসি আব্বাস উদ্দিন জানান, ঘর-বাড়ি ভাংচুর, লুটপাট, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে রহিমের বিরুদ্ধে রানীনগর থানায় একাধিক মামলা রয়েছে। রহিম শরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.