২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা পিন্টু ফের রিমান্ডে

বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চারদলীয় জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী পিন্টুকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আমিনুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেন। এর আগে গত ১৫ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়। দুপুরে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে দিয়ে পিন্টুকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান দীপু, মামলার বাদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও খোরশেদ আলম মোল্লা। শুনানিতে বারী ভূঁইয়া পিন্টুর অসুস্থতার কথা উল্লেখ করে রিমান্ড বাতিলের আবেদন জানান। পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দেশের বিভিন্ন বোমা হামলায় জড়িত দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মামলার বাদী বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে চাষাড়া আওয়ামী লীগ অফিসসহ দেশের সব বোমা হামলার রহস্য বেরিয়ে আসবে। তাই তাকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত ১০ অক্টোবর পিন্টুকে এ মামলায় গ্রেপ্তার দেখায় সিআইডি। মামলায় ইতিমধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাৎ উল