২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে বিএনপি'র সম্মেলনে সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপি'র সম্মেলনে দুই গ্র"পর সংঘর্ষে সাবেক সাংসদসহ ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপি'র সম্মেলনে দুই গ্র"পর সংঘর্ষে সাবেক সাংসদসহ ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সাবেক সাংসদ কলিম উদ্দিন, বিএনপি নেতা আবু হুরায়রা সুরত, ছাত্রদল নেতা বাবুল মিয়া, ইহাদ আহমদ, আনোয়ার হোসেন, আবদুর রশিদ, দিল হোসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল হক জানান, সম্মেলন চলাকালে কলিম উদ্দিন ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে মঞ্চে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.