২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মখা আলমগীরের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল

আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দিন খান আলমগীরকে অবৈধ সম্পদ দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দিন খান আলমগীরকে অবৈধ সম্পদ দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি দমন কমিশন এই লিভ-টু-আপিল দায়ের করে বলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান। হাইকোর্ট গত জুলাই মাসে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে মহিউদ্দিন খান আলমগীরকে খালাস দেয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকার একটি বিশেষ আদালত মহিউদ্দিন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০২৩ঘ.