২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিন মামলা তালিকা থেকে বাদ দিতে খালেদার আবেদন

জন্মদিন নিয়ে মামলা হাইকোর্টের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মদিন নিয়ে মামলা হাইকোর্টের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদের বেঞ্চে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে খালেদা জিয়ার পক্ষে আবেদনটি দায়ের করা হয়েছে। এদিকে এ মামলার বাদীপক্ষ খালেদার আবেদনটিকে আদালত অবমাননাকর দাবি করে একটি আবেদন দায়ের করেছে। উভয় আবেদনের ওপর হাইকোর্ট আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০১১ঘ.