২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোমবার সকালে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোমবার সকালে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উমেদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ এবং রমজান আলির গ্র"পের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে শুক্রবার দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সোমবার সকাল ৯ টার দিকে বয়েরা বাজারে দুই নেতার সমর্থকরা ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ওসি জানান, আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং তিনজনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আব্দুল লতিফ সাংবাদিকদের কাছে দাবি করেন, উমেদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি শূন্য পদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রতিপক্ষ বাধা সৃষ্টি করছে। রমজান আলী অভিযোগ করেন, তারাও আওয়ামী লীগ করেন। অথচ তাদের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে এক তরফাভাবে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯২১ ঘ.