২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সভা ডেকেছেন খালেদা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। সভায় খালেদা জিয়া সভাপতিত্ব করবেন বলে রিজভী জানান। আগামী ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষিত হয়েছে। রোববার সভায় কাউন্সিলের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ের কমিটির গঠন অগ্রগতির বিষয়ে আলোচনা হতে পারে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রাখতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়ও এতে স্থান পেতে পারে। কাউন্সিলের আগে জেলা কমিটি গঠন নিয়ে বিভিন্ন স্থানে বিএনপিতে কোন্দল চলছে। তার সমাধানে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত সপ্তাহে কয়েকটি জেলার নেতাদেও সঙ্গে বৈঠকও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০৫ ঘ.