২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শনিবার অনুষ্ঠিত হবে। দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় ওই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩৫ ঘ.