ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটান সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটান রাজার কার্যালয় তাশিকোজং-এ আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সফরসঙ্গী একজন সরকারি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভুটানের রাষ্ট্রপ্রধান রাজা জিগমে খেসার নামগিয়েলের সঙ্গে সাক্ষাতের জন্য হাসিনা তাশিকোজং যান।
তার সফরের সময় দুই পক্ষের মধ্যে বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি হবে বলে বৃহস্পতিবার জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
এর আগে শেখ হাসিনা শুক্রবার সেদেশে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের বলেন, 'ভাল প্রতিবেশী' হওয়ায় দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ।
স্থানীয় সংবাদপত্র কুয়েনসেল জানায়, ভুটান ভবিষ্যতে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে কি না
bdnews24