২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিএফআইকে সেনানিবাসের মধ্যে রাখুন: অলি

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা 'ডিজিএফআই'-এর কর্মকাণ্ড সেনানিবাসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা 'ডিজিএফআই'-এর কর্মকাণ্ড সেনানিবাসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, "ডিজিএফআই-এর কর্মকাণ্ড সেনানিবাসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য পদক্ষেপ নিন। তাহলে বিডিআরের মতো কোন অনাকাঙ্খিত ঘটনা ভবিষ্যতে ঘটবে না।" মুক্তিযোদ্ধা ও সামরিক বাহিনীর সাবেক এই কর্নেল বিডিআরকে শক্তিশালী করে পুনর্গঠনের আহবান জানিয়ে বলেন, "বর্তমানে বিডিআর পঙ্গু। সীমানা অরক্ষিত। চোরাচালানীরা তৎপর। জরুরি ভিত্তিতে তাদের শক্তিশালী করে পুনর্গঠনের ব্যবস্থা নিন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।" সংসদের চলতি অধিবেশন নি