ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭২- এর সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের অঙ্গীকারের কড়া সমালোচনা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ওই দলটিই '৭২-এর সংবিধান খণ্ড-বিখণ্ড করেছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে তারাই এক দলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।
বুধবার সংবিধান দিবসে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরের পর সংবিধানের সংশোধনীগুলো 'অসাংবিধানিকভাবে' আনা হয়েছে বলে অভিযোগ করেন। সংবিধানে সংশোধনী আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এরপর জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী '৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন।
এ বিষয়ে দেলোয়ার বলেন, "এখন তারা বলছে, সেখানে ('৭২-এর সংবিধানে) ফিরে যাবে। তার মানে, তাদের থলের বিড়াল আজ বের হয়ে পড়েছে। দেশ আজ অনেক দূর এগিয়েছে। যা ইচ্ছে তা করা যাবে না।"
'৭২ সালের সংবিধানে এ পর্যন্ত ১৪ বার সংশোধনী আনা হয়। এরমধ্যে সামরিক সরকারও কয়েকটি সংশোধনী এনে তাদের কাজের বৈধতা দেয়। '৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা মূল ভিত্তির অন্যতম থাকলেও সামরিক শাসক জিয়াউর রহমানের সময়ে এতে এক দফা পরিবর্তন আনা হয়। পরে এইচ এম এরশাদের সময় আবার পরিবর্তন এনে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়।
লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল।
বিএনপি মহাসচিব আরও বলেন, "মুখে তারা অসা
bdnews24