ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের সাংসদরা সংসদ অধিবেশনে যোগ দিতে চাইলেও নেতৃত্বের অসুবিধার জন্য আসতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "বিরোধীদলের এমপি'রা সংসদে আসেন না। তারা ইনভিজিবল (অদৃশ্য) ভাবে উপস্থিত থাকেন। তারা সংসদে অংশ নেন। কিন্তু, দৃশ্যত তাদের দেখা যায় না। সাধারণ এমপি'রা সংসদে আসতে আগ্রহী। হয়তো, নেতৃত্বের সমস্যার কারণে আসতে পারছেন না - এটা আমরা বুঝে নিচ্ছি।"
প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় প্রশ্নটি ছিলো চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি'র সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর। তিনি সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নটি উত্থাপনের আগে স্পিকার আব্দুল হামিদ বলেন, "বিরোধী দলের সাংসদরা সংসদে আসেন না। কিন্তু, প্রশ্ন পাঠান। আবার আমাকে ফোন করে বলে দেন, তার প্রশ্নটা কে উত্থাপন করবেন। ওই নামও তারা জানিয়ে দেন।"
স্পিকারের অনুরোধে ওই প্রশ্নটি উত্থাপন করেন কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হক। এ প্রশ্নের জবাব দেওয়ার আগেই প্রধানমন্ত্রী বিরোধী সাংসদদের সংসদে যাওয়ার আগ্রহ বিষয়ে মন্তব্য করেন।
চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন থেকেই বিরোধী দল সংসদ অধিবেশনে যাওয়া থেকে বিরত রয়েছে।
প্রথমে অধিবেশন কক্ষে আসন বিন্যাস নিয়ে জটিলতার কারণে তারা সংসদে না গেলেও পরে সংসদে যাওয়ার মতো পরিবেশ নেই বলে অভিযোগ করছে।
এরআগে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, "২০১১ সালের মধ্যে দেশবাসী বিদ্যুৎ সঙ্কট থেকে পরিত্রাণ পাবে এবং মহাজোট সরকারের রূপকল্প অনুযায়ী ২০২১ সালের মধ্যে শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে ও দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে।"
বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে পাওয়ার প
bdnews24