২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি বিএনপি সম্মেলনে হামলা-ভাঙচুর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সোমবার ভোটা নেওয়ার সময় দলের একাংশের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বান্দরবান, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সোমবার ভোটা নেওয়ার সময় দলের একাংশের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ১৭ জনকে আসামি করে নাইক্ষংছড়ি থানায় একটি মামলা করেছেন উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন। নাইক্ষংছড়ি থানার ওসি ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙচুর, মারধর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে সকাল ১০টার দিকে মামলা করা হয়। আসামিদের মধ্যে আছেন- উপজেলা বিএনপি নেতা মোস্তাক আহামদ (২৯), আবদুস ছালাম (৪৫), কামাল উদ্দিন (৩৫), আনোয়ারুল ইসলাম রাসেল (২০), রঞ্জিত বড়