ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাকান্ড, খুন ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরোধী দলকে বিরত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, "যারা এধরনের হামলা করেছে তারা ঘৃণ্য জীব। যারা এ ধরনের কর্মকান্ডে মদদ এবং সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে তাদের ঘৃণা করতে হবে। আমি বিরোধীদলকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে বলবো।"
প্রধানমন্ত্রী সাংসদ তাপসের ওপর হামলাকারীদের ধিক্কারও জানান।
সব ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, "জাতিকে এসব কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্তক থাকতে হবে। যারা খুনি ও যুদ্ধাপরাধীদের মদদ দেয় এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদের ব্যাপারে দেশবাসীকে আমি সজাগ থাকতে বলবো।"
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে তাপসের ওপর বোমা হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার প্রথম রায় হওয়ার দিন বিএনপি হরতাল ডেকেছিলো। খুনিদের প্রশ্রয় দেওয়াই যাদের কাজ, খুনিদের রক্ষা করতে তারা নানা কাজ করবে। তাপসের ওপর বোমা হামলার ঘটনায় বিরোধী দলীয় নেত্রী একটা নিন্দা প্রস্তাবও জানালেন না। এতে তাদের বাধা কোথায় ছিলো ?"
শেখ হাসিনা আরও বলেন, "তাপসের ওপর হামলার পর যারা বলে- 'এই সরকারের আর বেশী দিন নেই'। তারা নির্বাচিত প্রতিনিধিদের হত্যার ষড়যন্ত্র করছে কার স্বার্থে? তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।"
প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, "এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত হামলা। '৭৫এর ১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলার ধারাবাহিকতায় এই হামলা করা হয়েছে।"
সাহারা আরও বলেন, "যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হচ্ছে, বিডিআর হত্যাকান্ডের বিচার শুরু হবে, তখনই ষড়যন্ত্রকারীরা বিচার প্রক্রিয়াকে বিঘি
bdnews24