ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে একজন প্রেসিডিয়াম সদস্যসহ ছয়জন যুক্ত হয়েছেন।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নতুন ছয় সদস্যের নাম ঘোষণা করেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি সুনীল শুভরায়।
এ নিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ৪০ জন ও কেন্দ্রীয় কমিটি ২৯৯ সদস্যে উন্নীত হলো।
নতুন যুক্তরা হলেন: প্রেসিডিয়াম সদস্য হিসেবে মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, প্রাদেশিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তরুণ বসু, শিকদার মো. আজিম, জাকির হোসেন মিলন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদা মুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩৪ঘ.
bdnews24