ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা কেন্দ্রীয় কারাগারের যেসব স্থানে বঙ্গবন্ধু ও চার নেতা আটক ছিলেন সেইসব কক্ষ সংরক্ষণের নির্দেশ দেন বলে জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয়েক দফা গ্রেপ্তারের পর এ কারাগারে ছিলেন।
পঁচাত্তরের ৩ নভেম্বর এ কারাগারেই আটকাবস্থায় নিহত হন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী।
এরপর থেকে সেই দিবসটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত 'জেল হত্যা দিবস' শীর্ষক এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী বলেন, "জাতীয় নেতাদের হত্যার মাধ্য্যমে বাঙালী জাতীয়তাবাদী শক্তিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
হত্যার রাজনীতি বন্ধ করতে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, "এতদিন নানা কারণে বঙ্গবন্ধু ও চার নেতার হত্যার বিচার করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ অসম্পূর্ণ বিচার সম্পূর্ণ করার মাধ্যমে জাতিকে দায়মুক্ত করার চেষ্টা চালাচ্ছে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী বিদেশি শক্তি, যুদ্ধাপরাধী ও পরাজিত শক্তিই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে। পরবর্তী সময়ে ২১ আগস্ট হামলা, জঙ্গীবাদ ও্র ১০ ট্রাক অস্ত্র আমদানির পেছনে সেই পরাজিত শক্তি নিজামী গংদের হাত রয়েছে।"
এ সবের বিচার করা শেখ হাসিনার সরকারের দায়িত্ব উলে
bdnews24