২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২১ আগস্টে খালেদা-তারেককে জড়ানোর চেষ্টা চলছে'

২১ আগস্টের মামলায় সরকার বিএনপি প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র আঁটছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মামলাটিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তারেকের ঘনিষ্ট বলে পরিচিত লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদ শুরুর পরদিন দেলোয়ার এ কথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের মামলায় সরকার বিএনপি প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র আঁটছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মামলাটিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তারেকের ঘনিষ্ট বলে পরিচিত লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদ শুরুর পরদিন দেলোয়ার এ কথা বললেন। এর আগেও দেলোয়ার এই অভিযোগ করেছেন। শনিবার বিকেলে দলের এক সমাবেশে তিনি এই 'ষড়যন্ত্র' প্রতিহত করা হবে-এমন ঘোষণা দিয়ে বলেন, ''সেই মামলায় অনেককে রিমান্ডে নিয়ে কীভাবে নেত্রীসহ নেতাদের জড়ানো যায়- সেই ষড়যন্ত্র চলছে। সেই জন্য পূর্নতদন্তের নামে অনেককে রিমান্ডে নেওয়া হচ্ছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিকভাবে রিমান্ডে নিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে।'' দেলোয়ার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। শনিবার টঙ্গিতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করে বলেন, ''দেশের পোশাক শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার। এ শিল্প বন্ধ হলে প্রতিবেশি রাষ্ট্রের সুবিধা হবে- সেই লক্ষ্যে তারা কাজ করছে।'' নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ' দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ' শীর্ষক ব্যানারে এই সমাবেশ হয়। এতে মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর নেতা-কর্মী মিছিল নিয়েযোগ দেয়। জাতীয় সংসদকে বিরোধী দলের চরিত্র হনন ও 'গালিগালাজের কারাখানা'য় পরিণত করা হয়েছে অভিযোগ করে দেলোয়ার বলেন,''জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ তার চৌদ্দ গোষ্ঠীকে উদ্ধার করা ছাড়া সংসদে অন্যকোনো কাজ হয় না।" দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, ফজলুর রহমান পটল, আবদুস সালাম, ফজলুল হক মিলন, যুব দলের বরকত উল্লাহ বুলু এমপি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সামুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক দলের হািবব উন নবী খান সোহেল, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্র দলের সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২১৩৫ ঘ.