২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ বিরোধীরাই দেশের মানচিত্র বদলাতে চায়: আশরাফ

দিনবদল নয়, মানচিত্র বদলাতে চায় সরকার- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী তারাই মানচিত্র বদলাতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনবদল নয়, মানচিত্র বদলাতে চায় সরকার- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী তারাই মানচিত্র বদলাতে চায়। সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাজ্যের সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ একথা বলেন। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া বলেন, "এ সরকার দিনবদল নয়, মানচিত্র বদলের জন্য কাজ করছে। তাদের বিরুদ্ধে জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে তার সময়ের আগেই বিদায় নিতে হবে।" দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি আরও বলেন, "তারা দিনবদল করতে আসেনি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ক্ষমতায় এসেছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।'' খালেদা জিয়ার ওই বক্তব্যের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আমরা একবার মানচিত্র বদলেছি। খালেদা জিয়ার সাধের পাকিস্তানের মানচিত্র আমরা ধ্বংস করে দিয়েছি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই পবিত্র মানচিত্র মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং যারা বাংলাদেশকে বিশ্বাস করে না,তারাই বদলাতে চায়।" আশরাফ বলেন, "তার (খালেদার) এ বক্তব্য অগণতান্ত্রিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংসদে অনাস্থা এনেই কেবল একটি সরকার বদলানো যায়। "আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। এধবনের হুমকি না দেওয়াই ভালো। আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই। হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবোই। যত বাধা আসুক না কেনো, বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। কোনো বাধা দিয়ে, হুমকি দিয়ে আমাদের রুখতে পারবে না। আইন তার নিজেস্ব গতিতেই চলবে।" সরকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের তালিকা তৈরী করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কঠোর হাতে দমন করা হবে। এদের তালিকা আমরা তৈরী করেছি। ব্যবস্থা নেওয়ার সব প্রত্রিয়াও সম্পন্ন হয়েছে। আপনারা দেখবেন।" বিচার বিভাগ প্রসঙ্গে খালেদা জিয়া এবং বিএনপির বিভিন্ন নেতারা স