ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে রোববার রাতে কেক কেটে দোয়া করেছেন তার দাদী বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানের নিজ কার্যালয়ে এ কেক কাটেন তিনি।
জাইমার ১৪ তম জন্মদিন ২৬ অক্টোবর। সেদিন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে জাইমার জন্ম।
দাদী খালেদা জিয়াসহ নেতারা তার দীর্ঘজীবন কামনা করে দোয়াও করেন। জন্মদিন উপলক্ষে গুলশান কার্যালয়ে কাটা কেক সবার মাঝে বিতরণ করা হয়।
এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
জাইমা রহমান বর্তমানে লন্ডনে অসুস্থ বাবা তারেক রহমানের সঙ্গে রয়েছে। তার মা জোবাইদা রহমানও সেখানে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসএইচ/০০০৫ ঘ.ু
bdnews24