ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাধীনতার পর করা কোন শিক্ষানীতিতেই দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের চিন্তার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
এ ছাড়া এখন পর্যন্ত কোন সার্বজনীন একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৩-তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রখ্যাত এ কথাসাহিত্যক এসব কথা বলেন।
১৯৫২, '৬২, '৬৬ ও '৭১ এ ছাত্রসমাজ ঐতিহাসিক রাজনৈতিক দায়িত্ব পালন করেছে জানিয়ে হাসান আজিজুল হক বলেন, "বর্তমান প্রজন্মের ছাত্র-যুবক ও তরুণদেরকেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একটি গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন '৫২ ও '৭১ সৃষ্টি করতে হবে।"
অসা
bdnews24