ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নির্বাচিত ঘোষণা কিংবা বিগত সাধারণ নির্বাচনের বৈধ তিন প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
নবম সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে পরাজিত বিএনপি প্রার্থী হাফিজ গত বৃহস্পতিবার তাকে বিজয়ী ঘোষণার দাবি জানানোর পর রোববার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানালেন।
তিনি বলেন, "আমরা (বিএনপি) মনে করি, ভোলা-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা ন্যায় বিচার পরিপন্থী হবে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাফিজকে ওই আসনে নির্বাচিত ঘোষণা করার কিংবা বৈধ ঘোষিত তিন প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।"
উপনির্বাচন দেওয়া হলে কী করবেন
bdnews24