২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়সারা আশ্বাস

বন্দুকযুদ্ধের নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিরুদ্ধে 'বিচারবহির্ভূত' একটি হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে তদন্তের প্রকৃতি কী হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি মন্ত্রী। এতদিন ধরে কথিত বন্দুকযুন্ধের মাধ্যমে বেশ কয়েকটি 'বিচারবহির্ভূত' হত্যাকাণ্ডের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের আরো কয়েকজন মন্ত্রীর সাফাইয়ের পর নিহত এক যুবকের মায়ের সংবাদ সম্মেলনের পরদিন সাহারা এই আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বন্দুকযুদ্ধের নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিরুদ্ধে 'বিচারবহির্ভূত' একটি হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে তদন্তের প্রকৃতি কী হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি মন্ত্রী। এতদিন ধরে কথিত বন্দুকযুন্ধের মাধ্যমে বেশ কয়েকটি 'বিচারবহির্ভূত' হত্যাকাণ্ডের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের আরো কয়েকজন মন্ত্রীর সাফাইয়ের পর নিহত এক যুবকের মায়ের সংবাদ সম্মেলনের পরদিন সাহারা এই আশ্বাস দেন। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "রাজধানীর রামপুরা এলাকায় র‌্যাবের 'ক্রয়ফায়ারে' কায়সার মাহমুদ বাপ্পী নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" মঙ্গলবার নিহত বাপ্পীর মা আছিয়া আখতার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে বলেন, "বাপ্পীকে সন্ত্রাসী বানিয়ে হত্যা করা হয়েছে।" গত ১০ সেপ্টেম্বর র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামপুরা বাজার সংলগ্ন ৩২৩ নং নির্মাণাধীন আফতাব টাওয়ারের নিচতলায় রাত ৩টার র‌্যাবের ক্রসফায়ারে কামরুল ইসলাম ওরফে বাপ্পী ওরফে মিয়া ভাই নিহত হয়। নিহত বাপ্পী 'সন্ত্রাসী জিসান বাহিনী'র সদস্য বলে তিনি দাবি করেন। বাপ্পীর মায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব কিছু জানা যাবে। চলতি 'রুটিন' তদন্তের বাইরে অন্য কোনো তদন্ত হবে কীনা তা জানাননি তিনি। এ সময় র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, "ঘটনাটি প্রায় দেড় মাস আগে ঘটেছে। সব ধরনের আইনী প্রক্রিয়া মেনেই ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত হলেই বুঝতে পারা যাবে প্রকৃত ঘটনা।" এসময় সাংবাদিকদের প্রশ্নের মুখে তড়িঘড়ি মন্ত্রী সদলবলে স্থান ত্যাগ করেন । স