২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান বিরোধী দলের

দারিদ্র্যবিরোধী সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দারিদ্র্যবিরোধী সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল। বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ বিফ্রিং এ বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু প্রধানমন্ত্রী দারিদ্র্যবিরোধী সমাবেশে খালেদা জিয়াকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, আমরা তা প্রত্যাখ্যান করছি। এভাবে বিরোধী দলকে অবজ্ঞা করে সরকার সংসদকে অকার্যকর করতে চায়।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসে ঢাকায় আয়োজিত সম্মেলনে খালেদা জিয়ার অংশ না নেওয়া প্রসঙ্গে বলেন, "তিনি আসেননি হয়ত সম্মেলনের এজেন্ডা 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য'- এটি দেখে। এটি তার পছন্দ হয়নি। এটা যদি হতো 'লুটবো সম্পদ, হবো ধনী', তাহলে হয়তো তিনি আসতেন। যারা এতিমদের টাকা মেরে খায়। অরফানেজের টাকা মেরে খায়। তারা দেশকে কী দেবে।" ওই দিন প্রধানমন্ত্রী আরও বলেন, "আজ আমরা একত্রিত হয়েছি জনগণের স্বার্থে। অথচ সংসদের একটি সিট উনার (খালেদা) কাছে বড় হয়ে গেলো। বিরোধীদলীয় নেত্রী এখানে উপস্থিত হলে আমি আনন্দিত হতাম।" এ জবাবে বুধবার বিরোধী দলীয় প্রধান হুইপ আরও বলেন, "বিএনপি সংসদে যেতে চায়। তবে সংসদের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে সরকারি দল ও স্পিকারকে। সেই পরিবেশ এখনও আমরা দেখছি না।" বিরোধী দলীয় সাংসদদের এলাকায় সরকারি দলের মহিলা সাংসদদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানায় প্রধান বিরোধী দল বিএনপি। স