২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি-সন্ত্রাসের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: হাসানাত

সন্ত্রাস, অত্যাচার বা বাড়ি দখলে জড়িত থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস, অত্যাচার বা বাড়ি দখলে জড়িত থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দুর্নীতি ও সন্ত্রাসের প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো।" হাসানাত অবদুল্লাহ বলেন, "দক্ষিণ বাংলায় আর কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা জঙ্গিবাদ হতে দেওয়া হবে না। যারা বিপথগামী হয়েছেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমরা আপনাদের জীবনের নিরাপত্তা দেবো।" দীর্ঘ আট বছর পর নিজ এলাকায় ফেরা উপলক্ষে বুধবার বরিশালে দেওয়া সংবর্ধনায় হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিগত চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার কারণে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বেলা ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা দিয়ে বরিশালে ঢোকেন। পথে গৌরনদী ও উজিরপুরে পথসভা শেষে দুপুর দুইটায় তিনি নগরীতে এসে পৌঁছান। বিকেলে তিনি নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখেন। হাসানাত আবদুল