২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহসিন হলে গোলাগুলির পর পাঁচ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলে গোলাগুলির পর পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হল শাখার দুই শীর্ষ নেতাকে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে হল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 01:39 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলে গোলাগুলির পর পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হল শাখার দুই শীর্ষ নেতাকে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে হল কর্তৃপক্ষ।

সোমবার মধ্যরাতে ছাত্রলীগের হল শাখার সভাপতি সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সময় গুলির শব্দও পাওয়া যায়। সংঘর্ষে আহত হয় একজন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ আলী সাংবাদিকদের বলেন, "অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টিকে আমরা সিরিয়াসভাবে নিয়েছি।"

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুহসিন হলের ঘটনায় পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে। হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"

বহিষ্কৃতরা হলেন- রিয়াদ, আমিন, ফারুক, দীপু ও রানা।

সাকিব বলেন, "নোটিশের জবাব সন্তোষজনক না হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলের পক্ষ থেকে আবাসিক ড. জসীমউদ্দিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"

ওই সংঘর্ষের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরের সমর্থকদের দোষারোপ করে। সংঘর্ষে আহত মহিবুল্লাহ সভাপতির অনুসারী।

ছাত্রলীগের হল সভাপতি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে মহিবুল্লাহকে হলের ২১৯ নং কক্ষে ওঠাতে গেলে প্রতিপক্ষ গ্র"পের কর্মীরা রড ও চাপাতি নিয়ে তাদের (সভাপতির অনুসারী) ওপর হামলা চালায়। ওই সময় তারা ফাঁকা গুলিও ছোড়ে।"

সাধারণ সম্পাদক মহিউদ্দিনের দাবি, মহিবুল্লাহ ছাত্রদল করতেন।

তিনি সাংবাদিকদের বলেন, "ক্যাম্পাসে যে টেন্ডারবাজি চলছে, তাতে মদদ যোগাতে প্রতিপক্ষ গ্র"প সাবেক ছাত্রদল ও শিবির কর্মীদের হলে ওঠাতে গেলে সাধারণ ছাত্ররা তাতে বাধা দেয়।"

মহিউদ্দিন দাবি করেন, সভাপতির অনুসারীরা গুলি ছুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.