২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের সাজা স্থগিত

দুর্নীতির একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিনের সাজা স্থগিত করেছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের জন্য বিচারিক আদালতে বিএনপির এ নেতার ১৩ বছরের সাজার আদেশ হয়। মীর নাছিরের আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ মঙ্গলবার সাজা স্থগিতের আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 08:12 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিনের সাজা স্থগিত করেছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের জন্য বিচারিক আদালতে বিএনপির এ নেতার ১৩ বছরের সাজার আদেশ হয়। মীর নাছিরের আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ মঙ্গলবার সাজা স্থগিতের আদেশ দেয়। বিচারিক আদালতের রায়ের পরপরই এর বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রামের এ বিএনপি নেতা। মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।" জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৩ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয় মীর নাছিরকে। এর একমাস পর ৬ মার্চ গুলশান থানায় দুর্নীতি দমন কমিশন নাছিরের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত মীর নাছিরকে এ মামলায় ১৩ বছর কারাদণ্ড দেয়। সাজার পরপরই তিনি এর বিরুদ্ধে আপিল করেন। সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী নাছিরকে ওই বছরের ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত ১৩ বছর কারাদণ্ড দেয়। গত বছর এ মামলায় তিনি জামিন পান। বর্তমানে তিনি কারামুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪০২ ঘ.