২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত বাধা আসুক গ্যাস তুলবোই: প্রধানমন্ত্রী

যত বাধা আসুক না কেন গ্যাস উত্তোলনের ব্যাপারে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাধা এলেও দেশের উন্নয়নে যা করা দরকার সরকার তাই-ই করবে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত বাধা আসুক না কেন গ্যাস উত্তোলনের ব্যাপারে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাধা এলেও দেশের উন্নয়নে যা করা দরকার সরকার তাই-ই করবে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন। এনামুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সমুদ্রে গ্যাস ব্লকগুলো থেকে আমরা নতুনভাবে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছি। অনেকে বাধা দিচ্ছে। তারা চায় না বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাক, দেশের উন্নয়ন হোক। আমরা সিসমিক সার্ভে করে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করবো। "যত বাধা আসুক না কেনো দেশের উন্নয়নে যা করা দরকার আমরা তাই করবো। যে যত বাধা দিক না কেন আমরা গ্যাস উত্তোলন করবোই।" আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ঝগড়াঝাটি না করে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে চাই। আলোচনা করলেই সমস্যা সমাধান হয়। নালিশ দিয়ে নয়, আলাপ আলোচনার মাধ্যমে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি করেছিলাম। ঝগড়া করে কোনো কিছু হয় না।" টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের দৃষ্টি রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান, এজন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগে লক্ষীপুর ১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "ভারতের বরাক নদীর উজানে প্রস্তাবিত টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। যৌথ নদী কমিশনের বিভিন্ন বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে।" স