ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১৮ দিন বিরতির পর রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়।
প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনেও যোগ দেয়নি।
সরকার 'পরিবেশ সৃষ্টি' না করায় বিএনপি সংসদে যাচ্ছে না বলে রোববার জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
ঈদুল ফিতর ও পূজার জন্য গত ১৫ সেপ্টেম্বর সংসদের অধিবেশন মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/আরএ/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24