ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও জামায়াতে ইসলামীর প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি এম বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জনের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেয় আদালত।
আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই দল নিবন্ধন পাবে না। এছাড়া কোন দল অসা
bdnews24