রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে উপজেলা নির্বাচনে একাধিক প্রার্থী নিয়ে আওয়ামী লীগ হিমসিম খেলেও অধিকাংশ উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় নেতারা জয়লাভ করেছেন। ১৪ উপজেলায় আটটিতে জয়ী হয়েছেন তারা। অপরদিকে বিএনপি চেয়ারম্যান পদে জয়ী হয়েছে চারটি উপজেলায়। দু'টিতে জিতেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। টোয়েন্টিফোর ডটকমের রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী।
লোহাগাড়া ছাড়া সবকটি উপজেলায় আ. লীগের একাধিক নেতা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে সাতটি উপজেলায় একক প্রার্থী দিয়েছিল। মীরসরাই ও চন্দনাইশে বিএনপির সমর্থিত কোনো প্রার্থীই ছিল না।
অপরদিকে চারদলীয় জোটের শরিক জামায়াত সাতকানিয়ায় একক প্রার্থী দিলেও সেখানে আ. লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা এহসানে এলাহীর কার্যালয় থেকে রাতে সাড়ে ৪টার দিকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আ. লীগের আফতাব উদ্দিন ৬০ হাজার ৬৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহ উদ্দিন পেয়েছেন ৬০ হাজার ৭৫ ভোট।
মীরসরাই উপজেলায় আ. লীগের গিয়াস উদ্দিন ৮৬ হাজার ১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাশেম পেয়েছেন সাত হাজার ৬৪২ ভোট।
সাতকানিয়া উপজেলায় আ. লীগের আব্দুল মোনাফ ৬৪ হাজার ৪৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. নুরুল হক পান ৪৬ হাজার ২৪২ ভোট।
লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জিয়াউল হক বাবুল ৫৪ হাজার ১৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসহাব উদ্দিন চৌধুরী পান ৩০ হাজার ৩০৬ ভোট।
আনোয়ারায় চেয়ারম্যান পদে আ. লীগের আনারুল ইসলাম খান (ছাতা) ৩৪ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরী (রিকশা) পেয়েছেন ২৬ হাজার ৭১৬ ভোট।
বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত বদরুছ মেহের (চেয়ার)। তিনি পান ৪০ হাজার ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের আবুল বশর (রিকশা) পান ১৮ হাজার ৭৩৫ ভোট।
রাউজান উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ. লীগের এহসানুল হায়দার চৌধুরী বাবুল (মাছ)। তিনি পেয়েছেন ৮৪ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের অবসরপ্রাপ্ত মেজর জামসেদ হাসান (ছাতা) পান ৯ হাজার ৮১৫ ভোট।
রাঙ্গুনীয়া উপজেলায় বিএনপির আবু আহমেদ হাসনাত (চেয়ার) ৩১ হাজার ৮০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৫ হাজার ১২৮ ভোট পেয়ে তার কাছে হেরেছেন মো. আবু জাফর (টেলিফোন)।
হাটহাজারীতে আ. লীগর মো. ইসমাইল (দেয়াল ঘড়ি) ৪২ হাজার ৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন (রিকশা) পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।
সন্দ্বীপ উপজেলায় আ. লীগের মো. শাহজাহান (চেয়ার) ৪১ হাজার ২২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান (মাছ) ২৭ হাজার ৭৭ ভোট পেয়েছেন।
সীতাকুণ্ড উপজেলায় আ. লীগের আবদুল্লাহ আল বাকের ভুইয়া (আনারস) ৬৫ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিদারুল ইসলাম মাহমুদ (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৫৫ হাজার ৯৪ ভোট।
পটিয়া উপজেলায় বিএনপির ইদ্রিস মিয়া (চাকা) ৮৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের মোতাহেরুল ইসলাম (মাছ) পেয়েছেন ৫৫ হাজার ৩৯৮ ভোট।
চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আব্দুল জব্বার চৌধুরী (চেয়ার) ৪৪ হাজার ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের মো. আবুল কাশেম (রিকশা) ৩৬ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।
বাঁশখালীতে বিএনপির আলমগীর কবির চৌধুরী (মাছ) ৪১ হাজার ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আ. লীগের রেজাউল আজিম চৌধুরী (চাকা) ৩৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে তার কাছে হেরেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/০৫১২ ঘ.
bdnews24