পিরোজপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের সাতটি উপজেলার মধ্যে ৪টিতে আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপি নেতারা চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
জিয়ানগরে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি নেতা মো. ইকরামুল কবির। তিনি পেয়েছেন ১৭ হাজার ১৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এম মতিউর রহমান পেয়েছেন ১১ হাজার ২১১ ভোট।
নাজিরপুরে ৩৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অমূল্য রঞ্জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী এবিএম রেজাউল করিম পেয়েছেন ১৭ হাজার ৫৫২ ভোট।
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মতিউর রহমান সর্দার। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ২৪ হাজার ৮৮৬ ভোট। তার নিকটতম বিএনপি নেতা এলিজা জামান চেয়ার মার্কায় পেয়েছেন ২০ হাজার ১৯৫ ভোট।
মঠবাড়িয়ায় উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোঃ সাদিকুর রহমান। চেয়ার মার্কায় তিনি পেয়েছেন ৪৫ হাজার ৯৯ ভোট। তার
নিকটতম বিএনপির বিএনপির রুহুল আমিন দুলালদেওয়াল ঘড়ি মার্কায় পেয়েছেন ৪৩ হাজার ২৫৩ ভোট।
নেছারাবাদ উপজেলায় এসএম মুইদুল ইসলাম রিক্সা আওয়ামী লীগের ৪৬ হাজার ৭৭৬ ভোট। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় ৪১ হাজার ১৪১ ভোট। মোট কেন্দ্র ৬৪ এবং ভোটার ১ লাখ ২৪ হাজার ৫৩০।
কাউখালী উপজেলায় বিএনপি'র এসএম আহসান কবীর চেয়ার মার্কায় ১১ হাজার ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শহীদ মাছ মার্কায় পেয়েছেন ৬ হাজার ১৫৮ ভোট।
ভাণ্ডারিয়া উপজেলায় জেপি সমর্থিত প্রার্থী মাহিবুল হোসেন বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেপির বিদ্রোহী নেতা মনিরুল হক মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০১২৫ ঘ.
bdnews24