বাগেরহাট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের নয়টি উপজেলার সবকটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারা বিজয়ী হয়েছেন।
বাগেরহাট সদরে মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্র্থী রফিকুল ইসলাম রুমি পেয়েছেন ২১ হাজার ১৭০ ভোট।
মংলায় বিজয়ী হয়েছেন ইদ্রিস আলী ইজারদার। তার ভোটসংখ্যা ৩৭ হাজার ৭৬১। ইদ্রিস আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই আবু তাহের হাওলাদার পেয়েছেন ২৭ হাজার ৩১৬ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) নূর আলম শেখ।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এসএম মাহফুজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ১২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৭৭৮ ভোট।
রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোল্লা আব্দুর রউফ। তিনি ভোট পেয়েছেন ৪২ হাজার ৯২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুস সবুর পেয়েছেন ১৩ হাজার ৯৫৪ ভোট।
ফকিরহাট উপজেলায় ৩৮ হাজার ৯৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সর্দার নিয়ামত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ কামরুল ইসলাম গোরা পেয়েছেন ১৮ হাজার ৩৬৮ ভোট।
শরণখোলা উপজেলায় জয়ী হয়েছেন কামালউদ্দিন আকন। তিনি পেয়েছেন ২২ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খান মতিয়ার রহমান পেয়েছেন ১৩ হাজার ৩৪৫ ভোট।
চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন অশোক কুমার বড়াল। তিনি পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই আবু জাফর মো. আলমগীর হোসেন পেয়েছেন ১৯ হাজার ৩৪৮ ভোট।
মোড়েলগঞ্জ উপজেলায় ৫৪ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবীর রঞ্জন হালদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী ড. মিয়া আব্বাস উদ্দিন পেয়েছেন ৪৩ হাজার ৬৮৩ ভোট।
মোল্লাহাট উপজেলায় বিজয়ী হয়েছেন মোল্লা মোতাহের হোসেন। তার প্রাপ্ত ভোট ১৭ হাজার ৮৪৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই শাহীনুল আলম সানা পেয়েছেন ১৫ হাজার ৬৫৭ ভোট।
ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০৫০০ ঘ.
bdnews24