দিনাজপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ১৩টি উপজেলার ১২টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ, দু'টিতে বিএনপি, একটিতে ওয়ার্কার্স পার্টির, একটিতে জামায়াত, একটিতে জাতীয় পার্টির নেতারা এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম বাবলু। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সুদর্শন পালিত চাকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৯১ ভোট।
বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন চৌধুরী ইগলু। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৭১ ভোট।
ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী শুভ রহমান চৌধুরী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই মো. আব্দুর রাফে খন্দকার ছাতা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২২৬ ভোট।
কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোপেশ চন্দ্র রায় আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬৮ ভোট।
হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মো. আজিজুর রহমান জয়ী হয়েছেন। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আকরাম হোসেন চাকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮৬১ ভোট।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির মোফাজ্জাল হোসেন দুলাল। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফরিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৮২০ ভোট।
বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের খায়রুল আলম। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ৫১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আনসার আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩৩০ ভোট।
বিরল উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. মোকাররম হোসেন। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৫১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১১ ভোট।
বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আকতারুল ইসলাম চৌধুরী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৭৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজওয়ানুল ইসলাম রিজু রিক্সা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট।
নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শিবলী সাদিক। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৪৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আরেক প্রার্থী মো. আতাউর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫০৪ ভোট।
চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াতের মো. আফতাবউদ্দিন মোল্লা। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৫১ হাজার ৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. তারিকুল ইসলাম তারিক আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৬৫ ভোট।
পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাফিজুল হক প্রামাণিক। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ২৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাকারিয়া বাচ্চু চেয়ার প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ১৪৬ ভোট।
রাত পৌনে পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার বণিক একথা জানান।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/০৫১২ ঘ.
bdnews24