গাইবান্ধা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাতটি উপজেলার দু'টির ফলাফল পাওয়া গেছে। এর একটিতে আওয়ামী লীগ এবং আরেকটিতে জাতীয় পার্টির নেতা জয়ী হয়েছেন।
গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। দেওয়াল-ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৯১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই তোজাম্মেল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৩২ ভোট।
সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এ বি এম সিদ্দিকুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৮৭৫ ভোট।
রাত দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে একথা জানানো হয়েছে। বাকি উপজেলাগুলোর ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/০২২০ ঘ.
bdnews24