পাবনা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার নয়টি উপজেলার পাঁচটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দু'টিতে আওয়ামী লীগ নেতা এবং তিনটিতে নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে ঈশ্বরদী উপজেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান বিশ্বাস। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৭২ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেফাউর রহমান রাজু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১১৩ ভোট।
বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুল হক আরজু। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৬৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১৭৩ ভোট।
আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বহি
bdnews24