২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সাত উপজেলায় আ.লীগ সমর্থিত প্রার্থীর জয়

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৯টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে সাতটিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। একটিতে জয় পেয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৯টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে সাতটিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। একটিতে জয় পেয়েছে বিএনপি। মিঠামইন উজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. কামরুল আহসান শাহজাহান আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী সমর্থক সাহিদ ভূইয়া পেয়েছেন ১৫ হাজার ৮৮৫ ভোট। বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত একেএম শেখ নূরুন্নবী রিকশা প্রতীক নিয়ে ৪২ হাজার ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কাইয়ূম খান হেলাল পেয়েছেন ৩৪ হাজার ৬৩৯ ভোট। কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর হোসেন রিকশা প্রতীক নিয়ে ৩৭ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন খান পেয়েছেন ১৬ হাজার ৮৫৬ ভোট। ইটনা উপজেলায় বিএনপি সমর্থিত আমিনুল ইসলাম রতন কাপপিরিজ প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়মী লীগ নেতা চৌধুরী কামরুল হাসান পেয়েছেন ১২ হাজার ৮৫০ ভোট। ভৈরব উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক আহমেদ বুলবুল আনারস প্রতীক নিয়ে ৫৮ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মুজিবুর রহমান পেয়েছেন ২৭ হাজার ২০৫ ভোট। নিকলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. ইকবাল হোসেন আনারস প্রতীক নিয়ে ৩২ হাাজর ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিউর রহমান পেয়েছেন ১৯ হাজার ৫৪৯ ভোট। হোসেনপুর উপজেলায় জাতীয় পার্টির আব্দুল কাদির স্বপন ২৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. আইয়ূব আলী পেয়েছেন ২৪ হাজার ৮৪৬ ভোট। কটিয়াদী উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর ৬৩ হাজার ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মইনুজ্জামান অপু পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। করিমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. জনাবআলী ৫৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৮৮ ভোট। এখনো কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, তাড়াইল ও অষ্টগ্রাম উপজেলার ফলাফল ঘোষণা বাকি রয়েছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএইচবি/২৩৩৭ ঘ.