ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুই সচিব ও চার যুগ্ম সচিবকে মঙ্গলবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মমতাজুল ইসলাম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এ এম এম নাসির উদ্দিনকে ওএসডি করা হয়। সোমবারই এই দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্ম সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এম এ মোমেন, শিক্ষা মন্ত্রণালয়ের য্গ্মু সচিব মো. শফিউল্লাহ, পেট্রোবাংলার পরিচালক আনিস উদ্দিন মঞ্জুর এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তাইন বিল্লাহকে ওএসডি করা হয়েছে।
এদিন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শেখ এ কে মোতাহার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার পদে কর্মরত যুগ্ম সচিব মাহফুজুল হককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/এসকে/১৮৩৯ঘ.
bdnews24