২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ. লীগের ১৩ নেতাকে কারণ দর্শানো নোটিশ

আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সাতক্ষীরায় ছয়জন প্রার্থীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নেটিশপ্রাপ্ত অপর সাতজন হলেন যারা দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

সাতক্ষীরা, জানুয়ারী ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সাতক্ষীরায় ছয়জন প্রার্থীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নেটিশপ্রাপ্ত অপর সাতজন হলেন যারা দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন না। রোববার তাদের কাছে পাঠানো এ নোটিশের জবাব একদিনের (রোববার) মধ্যেই দিতে বলা হয়েছে। জেলা আ'লীগের একক প্রার্থী নির্ধারণ কমিটি রোববার এ সিদ্ধান্ত নেয়। দলের জেলা সহ-সভাপতি মুনসুর আহম্মেদের নেতৃত্বে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন- জেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ ও সংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ। কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত বিদ্রোহী প্রার্থীরা হলেন- দেবহাটার চেয়ারম্যান পদে জেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গনি, কালিগঞ্জের চেয়ারম্যান পদে জেলা আ. লীগের উপদেষ্টা এন্তাজ আলী, শ্যামনগরের ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সাত্তার, তালার ভাইস চেয়ারম্যান পদে ইখতিয়ার হোসেন, সদরে ভাইস চেয়ারম্যান পদে জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন ও আশাশুনির ভাইস চেয়ারম্যান পদে রাশেদ সরোয়ার শেলী। এছাড়া শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বহি