২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি সচিব পদে রদবদল

প্রশাসনে এক বড় ধরণের রদবদলে সাতটি সচিব পর্যায়ের পদে পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চারজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনে এক বড় ধরণের রদবদলে সাতটি সচিব পর্যায়ের পদে পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চারজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং সমাজ কল্যাণ সচিব দেওয়ান জাকির হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়। এছাড়া যে চারজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন - বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো ) এর চেয়ারম্যান মো. নাজমুল হুদা খানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. ফিরোজ কিবরীয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক একেএম আজিজুল হককে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের(বিআরটিএ) চেয়ারম্যান সুনীল কান্তি বোসকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আলী কবিরকে সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি-ইএইচবি/এসকে/১৮৩৮ঘ.