ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চারদলীয় ঐক্যজোটের ৩১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বৃহস্পতিবার শপথ নিয়েছেন। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাদের শপথ করান।
৩ ও ৪ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সদস্যরা দু'দফায় শপথ নেন।
বৃহস্পতিবার চারদলীয় জোটের সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হল।
শপথ অনুষ্ঠানের জন্য স্পিকার জমিরউদ্দিন সরকার বিকাল সোয়া ৪টার দিকে সংসদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত শপথকক্ষে প্রবেশ করেন। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্যরা শপথকক্ষে প্রবেশ করেন।
এরপর ৪টা ২০ মিনিটের দিকে স্পিকার জমিরউদ্দিন সরকার একযোগে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরী, এমকে আনোয়ার, মজিবর রহমান সরোয়ার, বরকতউল্লাহ বুলু, মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ বিএনপির ২৮ জন এবং জামায়াতে ইসলামীর শামসুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ ও বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান শপথে অংশ নেন।
এর আগে শপথকক্ষে ঢোকার সময় নবনির্বাচিত সাংসদদের রজনীগন্ধার স্টিক দিয়ে স্বাগত জানানো হয়।
শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক মহিলা সাংসদ শিরিন সুলতানা, হেলেন জেরিন খান ও রেহানা আক্তার রানু এবং বিজেপির মহাসচিব শামীম আল মামুনসহ কিছুসংখ্যক দলীয় নেতা।
চারদলের এ শপথ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি স
bdnews24