ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুুরীকে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বুধবার নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে তার নিয়োগ দেয়ার বিষয়টি জানানো হয়।
তৌফিক-ই-এলাহী চৌধুুরী উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ষষ্ঠ ব্যক্তি।
এর আগে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন- এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/কিউএইচ/জিএনএ/১৬২৪ ঘ.
bdnews24