ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রস্তাবিত স্বাস্থ্যনীতি পর্যালোচনার মধ্য দিয়ে যুগোপযোগী করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
দায়িত্ব নেওয়ার পর রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
রুহুল হক প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, প্রশাসনে কোনও ধরনের অসততা বরদাশত করা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, "সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বতন আওয়ামী সরকার প্রণীত জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন করে যুগের চাহিদা অনুযায়ী নবায়ন করা হবে।
"এই নীতির আলোকে আওয়ামী লীগ আমলের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর প্রকল্প বাস্তবায়ন করা হবে (এর মধ্যে প্রায় ১১ হাজার নির্মিত হয়েছিল) এবং পুষ্টি, শিশুস্বাস্থ্য ও মাতৃমঙ্গল নিশ্চিত করা হবে।"
ডা. রুহুল হক বলেন, "আর্সেনিক সমস্যা সমাধানে ২০১১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ সুপেয় পানি ও ২০১৩ সালের মধ্যে প্রতি বাড়িতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।"
চিকিৎসকদের পদায়নের বিষয়ে গৃহীত নীতিমালা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এ নীতিমালা অনুযায়ী, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের প্রথম নিয়োগ হবে মফস্বল এলাকায় এবং তাদের অন্তত ২ বছর সেখানে কাজ করতে হবে।
"এর অন্যথা হলে সেই চিকিৎসককে কোনও স্ন
bdnews24