২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম অধিবেশনেই সংসদে যাওয়ার ঘোষণা বিএনপির

শপথ নিয়ে প্রথম অধিবেশন থেকেই সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএনপি। এখনো শপথ না নিলেও এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন দলটির সহ সভাপতি এমকে আনোয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাতে দলের নির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে বিএনপির নির্বাচিত সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, "সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেব এবং প্রথম অধিবেশনে যোগ দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ নিয়ে প্রথম অধিবেশন থেকেই সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএনপি। এখনো শপথ না নিলেও এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন দলটির সহ সভাপতি এমকে আনোয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাতে দলের নির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে বিএনপির নির্বাচিত সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, "সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেব এবং প্রথম অধিবেশনে যোগ দেব।" বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখার জন্য সরকারি দলের কাছে 'প্রয়োজনীয়' পরিবেশ ও সুযোগও দাবি করেন তিনি। সালাহউদ্দিন কাদের জানান, স্পিকারের সঙ্গে আলাপ করে তার দল শপথ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করবে। সংবিধান অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর পর নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগে সাংবিধানিকভাবে আর বিএনপির সাংসদদের শপথ নেওয়ার সুযোগ আছে কি না- এ প্রশ্নের জবাবে দলের সহ সভাপতি এমকে আনোয়ার বলেন, "শপথের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির প্রথম তিনদিন স্পিকারের কাছ থেকে এবং পরবর্তী তিনদিন প্রধান নির্বাচনের কমিশনারের কাছ থেকে শপথ নেওয়ার বিধান রয়েছে। এরপর যিনি স্পিকার থাকেন তিনি শপথ করান।" এক্ষেত্রে আইনের কোনও জটিলতা নেই বলে দাবি করেন তিনি। বিএনপি প্রথম অধিবেশনেই সংসদে যাওয়ার এ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও জাতীয় সংসদের বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এর আগে বলেছেন, চার দলীয় জোটের সাংসদরা গত ৪ জানুয়ারি নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় সংবিধান অনুযায়ী আর তার (স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার) মাধ্যমে শপথ বাক্য পড়তে পারবেন না। ওইদিন শপথ অনুষ্ঠানের পর সংবিধানের ১৪৮তম অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করে বিদায়ী স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের বিধি অনুযায়ী, যে সাংসদরা এখনও শপথ নেননি, তারা আগামী তিন দিনের মধ্যে (বুধবার) প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ নিতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে পরের তিন দিনের মধ্যেও শপথ না নিলে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন স্পিকারের কাছ থেকে তাদের অবশ্যই শপথ নিতে হবে। বিএনপির সাবেক সাংসদ ও বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর পরই কেবল নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার পর তার কাছ থেকে চার দলীয় জোটের সাংসদদের শপথ নিতে হবে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাত পৌনে ৮টার দিকে নব নির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া। বৈঠক চলে ৯টা ৫০ পর্যন্ত। বৈঠক শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে 'অবিশ্বাস্য রকমের' কারচুপি হয়েছে। "তবে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে আমরা সংসদে যোগ দিয়ে বিরোধীদলের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।"- বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স