২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নেতৃত্বে ৩২ সদস্যের মন্ত্রিসভার শপথ

শেখ হাসিনার নেতৃত্বে ৩২ সদস্যের মন্ত্রিসভা মঙ্গলবার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। ২৩ জন মন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এই সরকারে। মন্ত্রিসভার সদস্যদের অধিকাংশই নতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার নেতৃত্বে ৩২ সদস্যের মন্ত্রিসভা মঙ্গলবার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। ২৩ জন মন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এই সরকারে। মন্ত্রিসভার সদস্যদের অধিকাংশই নতুন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সন্ধ্যা পৌনে ৭টায় প্রথম শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শপথ নেন মন্ত্রীরা। মন্ত্রীদের পর প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ হয়। পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন- আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, একে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, ব্যারিস্টার শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, ডা. আফম রুহুল হক, ডা. দীপু মনি, ডা. আফছারুল আমীন, ড. আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান, রমেশ চন্দ্র সেন। মন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়