২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির নবনির্বাচিত পাঁচ সাংসদ। দলটির নেতৃত্ব দেবেন সালাউদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে ওই শপথ অনুষ্ঠান হবে। বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার দুপুরে এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি'র একটি প্রতিনিধি দল এ শপথ অনুষ্ঠানে যোগ দেবে। গত রাতে দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির নবনির্বাচিত পাঁচ সাংসদ। দলটির নেতৃত্ব দেবেন সালাউদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে ওই শপথ অনুষ্ঠান হবে। বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার দুপুরে এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি'র একটি প্রতিনিধি দল এ শপথ অনুষ্ঠানে যোগ দেবে। গত রাতে দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এমকে আনোয়ার, বরকতউল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভুঁইয়া। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতারা এখনো শপথ নেননি। এ বিষয়ে ৭ জানুয়ারি গুলশানের কার্যালয়ে দলীয় সাংসদদের সঙ্গে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকেই কবে শপথ নেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এবারের সংসদ নির্বাচনে বিএনপি ২৯টি আসনে জয়ী হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/জিএনএ/১৩১৯ ঘ.