ঢাকা,জানুয়ারি ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিন বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া মহাজোট নেত্রীর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আবেদন করেন।
তাদের বৈঠক শেষে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির সাংবাদিকদের বলেন," আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘ কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন কিনা তা জানতে চান। উনি ( শেখ হাসিনা) বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘ সাহায্য করলে খুশি হবেন। জবাবে ইয়ান মার্টিন বলেছেন, বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাহায্য চাইলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ সাহায্য করতে পারবে।"
মোহাম্মদ জমির বলেন, "ওনার (ইয়ান) সঙ্গে এদেশের তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এসেছিলেন। তাছাড়া শাসন প্রক্রিয়ায় জাতিসংঘ সহযোগিতা করবে বলেও তিনি বলেছেন।"
ইয়ান মার্টিন সাংবাদিকদের বলেন,"জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এসেছি।"
এসময় সাংবাদিকরা নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে তিনি বলেন,"আগামী কাল জাতিসংঘের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসবেন, সে বিষয়ে তারাই বলবেন।"
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি দেওয়া হয়েছে। সা
bdnews24